চুয়াডাঙ্গার কেদারগঞ্জে স্ত্রীকে পিটিয়ে আহত করলো স্বামী

আপলোড তারিখঃ 2019-01-14 ইং
চুয়াডাঙ্গার কেদারগঞ্জে স্ত্রীকে পিটিয়ে আহত করলো স্বামী ছবির ক্যাপশন:
হাসপাতাল প্রতিনিধি: চুয়াডাঙ্গার কেদারগঞ্জ সিএন্ডবিপাড়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত নারী চুয়াডাঙ্গার কেদারগঞ্জ সিএন্ডবিপাড়ার মানিকের স্ত্রী সাগরী (৩০)। জানা গেছে, গতকাল রোববার দুপুর ১টার দিকে সাগরী ও তার স্বামী মানিকের সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে মানিক একটি কাঠের বাটাম দিয়ে তার স্ত্রী সাগরীকে মারতে থাকে। এতে সাগরীর মাথা গুরুত্বর জখম হয়। সাগরী তার মাথার ক্ষত নিয়েই আলমডাঙ্গা ফুলবগাদি বাপের বাড়ি চলে যান। পরে তার বাপের বাড়ির সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। আহত সাগরীর বাবা জলিল উদ্দিন জানান, গত ৯ বছর আগে আমার মেয়ে সাগরীর সাথে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ সিএন্ডবিপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে মানিকের বিয়ে হয়। এখন বর্তমানে আমার মেয়ে সাগরী দুটি কন্যা সন্তানের জননী। মানিক আগেও আমার মেয়েকে মারধর করত। পরে দেখা যায় সাগরীর মাথায় একটি ক্ষত। পরে আহত সাগরী চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তাৎক্ষনিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)