ঝিনাইদহে ট্রাকে পিষ্ট হয়ে স্কুলছাত্র ইমরান নিহত

আপলোড তারিখঃ 2019-01-14 ইং
ঝিনাইদহে ট্রাকে পিষ্ট হয়ে স্কুলছাত্র ইমরান নিহত ছবির ক্যাপশন:
প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের বাইপাস এলাকায় ট্রাক চাপায় ইমরান হোসেন (১৩) নামের ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে শহরের আল হেরা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাক চাপায় ইমরানের শরীরের বেশির ভাগ অংশ বাইরে বেরিয়ে আসে এবং গোটা দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার শিকারপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ইমরান বাইসাইকেলযোগে বাড়ি থেকে আল হেরা ইসলামী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে আসছিল। পথে বাইপাস মোড়ে পৌঁছালে ঝিনাইদহ থেকে যশোরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় পৌনে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে চালক গ্রেফতারে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও ঘাতক চালক পলাতক রয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, ট্রাকটি ইতিমধ্যে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা নেওয়া হবে এবং ঘাতককে অচিরেই গ্রেফতার করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)