চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস

আপলোড তারিখঃ 2019-01-14 ইং
চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ছবির ক্যাপশন:
কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা মেনে অভিযান পরিচালনা হবে আফজালুল হক: চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলা আগের থেকেও অনেক উন্নত হয়েছে। সকলের সহযোগিতায় দিন দিন আরো উন্নতির পথে হাটছে। বাল্য বিয়ে, নারী ও শিশু নির্যাতন এবং মাদকের বিরুদ্ধে কঠোর আইননানুগ ব্যবস্থা অব্যহত রয়েছে। গতকাল রবিবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। তিনি বলেন, প্রাইভেট, প্রচলিত কোচিং বাণিজ্য এবং শ্রেণিকক্ষে গাইড ব্যবহার বন্ধে নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত ও কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা আলোকে কঠিন বিরোধী অভিযান পরিচালনা করা হবে। চুয়াডাঙ্গাতে যত লাইব্রেরী আছে তাতে অভিযান করে গাইড বইগুলো জব্দ করা হবে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাওয়া যায় না অথচ কোচিং সেন্টারের জায়গা থাকে না। তাই স্কুল চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশে জুম্মার নামাজে জেলার প্রতিটা মসজিদের ইমামগণ যেন জঙ্গি বিরোধী বক্তব্য প্রদান করার আহ্বান জানান। চুয়াডাঙ্গা জেলা বালি মহল না। তাই কোন বালি মাটি উত্তোলন করলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। বালি উত্তোলনের জন্য বালি মহলের জেলাগুলো থেকে বালি আনতে হবে। ওয়াজ মাহফিলে কোন বক্তা সরকার বিরোধী বক্তব্য দিলে সাথে সাথে আইনের আওতায় আনা হবে ওই বক্তাকে। ওয়াজ মাহফিলের অনুমতি নেওয়ার আগে যে বক্তারা উপস্থিত থাকবেন তাদেরকে যাচাই বাছাই করা হবে তারা সরকারবিরোধী উস্কানিমূলক কোন বক্তব্যের রেকর্ড আছে কিনা। কোন স্কুলে ভর্তির জন্য অতিরিক্ত ফি আদায় করলে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা শহরে অতিরিক্ত অটোরিক্সা হওয়ায় দুর্ঘটনা এড়াতে অটোচালকদের সাথে একটি আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। শিঘ্রই এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়াও স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীদের সন্ধ্যার পর বাড়ির বাইরে চলাফেরার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, বাল্য বিবাহ নিরসনে প্রশাসনিক কর্মকান্ড জোরদার করা হয়েছে। বাল্য বিবাহ প্রদানকারী কাজীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এ কাজে সামাজিক সচেতনতাও জরুরী। এর আগে কাজীদের সাথে মতবিনিময় করে অবহিত করা হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াহ ইয়া খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ প্রত্যেক সরকারি অফিসের কর্মকর্তা ও সাংবাদিকবৃৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)