আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়ীয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের খাঁ-পাড়া জামে মসজিদের সাবেক মোয়াজ্জিন প্রয়াত আব্দুল মজিদ খানের সহধর্মীনি আমেনা খাতুন গত শনিবার সন্ধ্যা রাতে নিজ বাড়িতে অসাবধানবসত ল্যাম্প থেকে আগুনের সূত্রপাত ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার শরীরের পরিহিত কাপড়ে আগুন লেগে তিনি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। তিনি আত্মচিৎকার দিলে প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন। যশোর কুইন্স হাসপাতাল থেকে একটি এ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকাল ৮টায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মরহুমার লাশ গতকাল রোববার দুপুরে নিজ গ্রামে এসে পৌঁছালে তাকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য এলাকার শত-শত নারী-পুরুষ তার বাড়ীতে ভিড় জমায়। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি মৃত্যুকালে ১ ছেলে, ৮ মেয়ে, নাতি-নাতকুড়িসহ অসংখ্য নিকট আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল রোববার বাদ আছর আন্দুলবাড়ীয়া’র পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজের জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে বেদনাবিধুর পরিবেশে তার লাশ দাফন করা হয়।
