গুণীজনের পদচারণায় মুখরিত আলমডাঙ্গার রামদিয়া-কায়েতপাড়া

আপলোড তারিখঃ 2019-01-13 ইং
গুণীজনের পদচারণায় মুখরিত আলমডাঙ্গার রামদিয়া-কায়েতপাড়া ছবির ক্যাপশন:
শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি নিজস্ব প্রতিবেদক: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে গুণীজনের পদচারণায় মুখরিত হয়েছে আলমডাঙ্গার রামদিয়া-কায়েতপাড়া। গতকাল শনিবার সকাল ১০টা থেকে শিক্ষাবৃত্তি প্রদান, শীতবস্ত্র বিতরণ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়কের সাথে এলাকার ফুটবল খেলোয়াড়দের সময় কাটানোসহ দিনব্যাপি নানা কর্মসূচি হয়। সকাল ১০টায় কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক সৈয়দ নাজমুল হাসান লোভন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক। পরে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ নিজস্ব উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীকে বৃত্তির অর্থ প্রদান করা হয়। এরপর বিকাল ৩টার দিকে রামদিয়া, কায়েতপাড়া, শ্রীনগর, নারায়নপুর, নওলামারী ও রায়সার প্রায় ২শ’ জন শীতার্ত মানুষের মধ্যে সবুজ সাথী যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়াহেদ জোয়ার্দ্দার, আব্দুল লতিফ, মুসফিকুর রহমান, গোলাম রসুল, ইসাহক আলী, আব্দুর রশীদ, জহির রায়হান, জাহাঙ্গীর হোসেন, রিন্টুর রহমান, লাভলুর রহমান, মুকছার আলী মধু, ফয়েজুর রহমান, আব্দুল হামিদ, শান্ত, আব্দুল আলীম, জাকারিয়া প্রমুখ। পরে, সারে ৪টার দিকে কায়েতপাড়া হাইস্কুল মাঠ প্রাক্তন খেলোয়াড়দের এক মিলন মেলায় পরিণত হয়। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ককে পেয়ে তরুণ ফুটবলাররা আনন্দে মেতে ওঠে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)