ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার জুলফিকার আলী হিরো ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে (ইন্না লিল্লাহি......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। জানা গেছে, আলমডাঙ্গা সোনালী ব্যাংকের অফিসার মানোয়ার হোসেনের একমাত্র জামাই ও কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের আলতাব বিশ্বাসের ছেলে জুলফিকার হিরো গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে ভারতে বোম্বের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। হিরো দীর্ঘদিন যাবত দুরারাগ্য রোগ ফুঁসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রথমে ঢাকা বক্ষব্যাধী হাসপাতাল, ঢাকা সেন্ট্রাল ইন্ট্রারন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে গমন করেন। ভারতে গত ১০ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে মৃত্যুবরন করে। গতকাল ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে বেলা ১২টার দিকে লাশ এসে পৌঁছায়। ঢাকা থেকে আলমডাঙ্গায় তার শশুরালয়ে হিরোর লাশ এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যর অবতারনা হয়। তার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে। বাদ এশা আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে নামাজের জানাজা শেষে তার নিজ গ্রাম ফকিরাবাদে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় যুবউন্নয়ন অধিদপ্তরের কুষ্টিয়ার উপ-পরিচালক মাসুদুল হাসান মালিক, আলমডাঙ্গা যুব উন্নয়ন অফিসার আনিসুর রহমানসহ সকল কর্মকর্তা, কর্মচারি, চুয়াডাঙ্গা যুবউন্নয়ন অফিসের সকল কর্মকর্তা কর্মচারি, মহনা বন্ধু সমিতির শামসুজ্জোহা শাবু, তোতা মিয়া, ডাক্তার মঞ্জুরুল হক বেলু, আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগি লিয়াকত আলী মোল্লা লিপু, মন্জু ডাক্তার, আলমডাঙ্গা সোনালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় সুধীবৃন্দ। মৃত্যুকালে তিনি, স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
