ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত

আপলোড তারিখঃ 2019-01-12 ইং
ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াং লি। তিনি মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডও সফর করবেন। জেনেভা থেকে পাওয়া বার্তা অনুসারে, মিয়ানমারের প্রতিবেশী দুই দেশে লি’র ১১ দিনব্যাপী সফর শুরু হবে আগামী ১৪ জানুয়ারি, যা শেষ হবে ২৪ জানুয়ারি। প্রথমে থাইল্যান্ড দিয়ে যাত্রা শুরু করা ইয়াং লি’র ১৯ জানুয়ারি ঢাকা পৌঁছার কথা রয়েছে। বাংলাদেশে আসার পর এখানকার শরণার্থী শিবিরগুলোতেও যাবেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ এ দূতের সফর পরিকল্পনায় নোয়াখালীর ভাসানচরেও যাওয়ার কথা রয়েছে। এ দ্বীপটিতে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ সরকার। এদিকে মানবাধিকার বিশেষজ্ঞ লি’কে অসহযোগিতার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত বহাল রেখেছে মিয়ানমার। অর্থাৎ মিয়ানমারে প্রবেশ করতে পারবেন না জাতিসংঘের এ দূত। তবে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন লি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)