পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৩

আপলোড তারিখঃ 2019-01-12 ইং
পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৩ ছবির ক্যাপশন:
হাসপাতাল প্রতিনিধি: চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- চুয়াডাঙ্গার গোপীনাথপুর গ্রামের আব্দুল আলীর মেয়ে আনিকা (৬), চুয়াডাঙ্গার কুশোডাঙ্গা গ্রামের আরিফুল ইসলামের ছেলে উজ্জ্বল (১৭) ও চুয়াডাঙ্গা ভালাইপুরের পলান দাসের ছেলে তপন দাস (৮)। জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে মোটরসাইকেলযোগে সরিষাডাঙ্গা নামক স্থানে ঘুরে বেড়াচ্ছিল দুই ভাইবোন আনিকা ও উজ্জ্বল। হঠাৎ তাদের মোটরসাইকেলের সামনে একটি কুকুর চলে আসায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং আহত হয় আনিকা ও উজ্জ্বল। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, গতকাল বিকাল ৫টার দিকে ভালাইপুর গোরস্থানের কাছে রাস্তায়া দাঁড়িয়ে ছিল তপন। তখন একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়া তপন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চুয়াাডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)