চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এবার রেলকর্মীর মৃত্যু

আপলোড তারিখঃ 2019-01-12 ইং
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এবার রেলকর্মীর মৃত্যু ছবির ক্যাপশন:
হাসপাতাল প্রতিনিধি: চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়ানের গাইদঘাটে ট্রেনে কাটা পড়ে রেললাইনে কর্মরত সাদ্দাম আলী (৩১) নামের এক রেলকর্মী নিহত হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত রেলকর্মী গোপালগঞ্জ জেলার জাহাঙ্গীর সর্দারের ছেলে। জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নিহত সাদ্দাম গাইদঘাট রেললাইনে কর্মরত ছিল। তখন পেছন থেকে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায়া নিহত হয়া সাদ্দাম। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত সাদ্দামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল বিকালে তার ময়নাতদন্ত শুরু হয় এবং সন্ধ্যার দিকে তার ময়নাতদন্ত শেষ হয়। পরে নিহত সাদ্দামের লাশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। চুয়াাডাঙ্গা রেলওয়ে পুলিশ জানায়, নিহত সাদ্দাম গাইদঘাট নামক স্থানে রেল লাইনে কর্মরত অবস্থায় সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হয়। তার লাশের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)