মেহেরপুরে নেট পদ্ধতিতে বেগুন চাষে লাভবান চাষীরা

আপলোড তারিখঃ 2019-01-12 ইং
মেহেরপুরে নেট পদ্ধতিতে বেগুন চাষে লাভবান চাষীরা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে শুরু হয়েছে নেট পদ্ধতিতে বেগুন চাষ। এই পদ্ধতিতে বেগুন চাষ করে লাভবান হচ্ছে চাষীরা। আবহাওয়া ভাল থাকায় বেগুনের ফলন খুব ভাল হয়েছে। বাজারে দামও ভাল পাচ্ছেন চাষীরা। মেহেরপুর জেলায় এবার নেট পদ্ধতিতে বেগুন চাষ করা হচ্ছে। আবহাওয়া ভাল থাকায় ফলনও যেমন ভাল তেমন বাজার দরেও খুশি চাষী। নেট পদ্ধতিতে বেগুন চাষ করার সুবিধা হলো পশু পাখিদের হাত থেকে বেগুন রক্ষা হচ্ছে এবং রোগ বালায় কম হচ্ছে। ফলে বেগুন নষ্ট না হওয়ায় ফলন পাচ্ছে বেশী। এবার এক বিঘা জমিতে ১২-১৬ হাজার টাকা খরচ করে ৬০-৮০ হাজার টাকা ঘরে তুলছে বেগুন চাষীরা। কৃষি বিভাগের হিসেবে জেলায় এবার প্রায় ৩শ’ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে। চাষীরা জানান, আবহাওয়া ভাল থাকলে এক বিঘা জমি থেকে আড়াই’শ থেকে তিন’শ মন পর্যন্ত ফলন পাওয়া যায়। বেগুনের চাহিদা থাকায় কৃষকের জমি থেকে ১২-১৭ টাকা কেজি দরে বেগুন কিনে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। কৃষি বিভাগ চাষীদের নিরাপদ সবজি উৎপাদনে নেটিং পদ্ধতিসহ পোঁকা দমনে বিভিন্ন পরামর্শ দিচ্ছে বলে জানালেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)