ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা আফিস: আলমডাঙ্গা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় আলমডাঙ্গা পৌর বাসটার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলমডাঙ্গা মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ¦ মীর মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোটর মালিক সমিতির সেক্রেটারী সেকেন্দার আলী, সহ-সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, সহ-সভাপতি হাজী হামিদ মল্লিক, বাস ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন, সম্পাদক আলা উদ্দিন, সদস্য মইনুল, মিন্টু, আব্দুল কুদ্দুস, দিপেন বাবু, সাবু, সাহাবুল, মামুন, রোকনুজ্জামান, শাহাবুদ্দিন, আবু সাঈদ, জাহিদুল ইসলাম, আরিফুজ্জামান পিন্টু, ছানোয়ার হোসেন, বাবলু, লিটন, সিরাজ, সালাম, নাছরুল, শফিকুল ইসলাম প্রমুখ। সভায় মালিক শ্রমিকের সিদ্ধান্তর বাইরে যদি কোন মালিক বা শ্রমিক ইচ্ছা মত কোন কাজ করে তাহলে তাকে সভার সিদ্ধান্ত অনুযায়ী জরিমানা দিতে হবে।
