ছবির ক্যাপশন:
কিংস স্টার একাদশ চ্যাম্পিয়ন : পুরুস্কার বিতরণ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদীর সংলগ্ন কুষ্টিায়র মিরপুর উপজেলার মালিহাদ ইউনাইটেড ক্লাবের উদ্যোগে এমপিএল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আজিজুল সুপার স্টার একাদশকে হারিয়ে নাজমুল কিংস স্টার একাদশ জয় লাভ করে। গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ স্কুলমাঠে ক্রিকেট ফাইনাল টুর্ণামেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড ক্লাবের সভাপতি জাফর ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালিহাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন ভদু, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধার সন্তান ব্রিগেড কমান্ডের যুগ্ম আহবায়ক লিমন মল্লিক। ইউনাইটেড ক্লাবের ক্রীড়া সম্পাদক নাজমুলের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালিহাদ ক্যাম্প ইনচার্জ কামরুজ্জামান, কাকলিদাহ ক্যাম্প ইনচার্জ এসআই জামাল উদ্দিন, মালিহাদ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমান, সাবেক চেয়ারম্যান শাফায়েত হোসেন, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি নোয়াব আলী, ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক সাহেব রানা, সহ-সভাপতি রানা হামিদ, ক্লাবের উপদেষ্টা গোলাম কিবরিয়া, ক্যাশিয়ার মীর স্বাধীনসহ ক্যাশিয়ার মাসুদ রানা প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। ক্লাবের কর্মকর্তারা ও সদস্যগণ ১টি স্থায়ী খেলার মাঠের দাবি করেন।
