ফেনসিডিলসহ বিপুল আটক : মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2019-01-10 ইং
ফেনসিডিলসহ বিপুল আটক : মদ উদ্ধার ছবির ক্যাপশন:

দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান ফেনসিডিলসহ বিপুল আটক : মদ উদ্ধার দর্শনা অফিস: দর্শনায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ফেনসিডিলসহ বিপুল নামের এক মাদকব্যবসায়ীকে আটক করলেও অপর অভিযানে মদ উদ্ধার হলেও পালিয়েছে মাদকব্যবসায়ী আশাদুল। আটককৃত ও পলাতকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদার অধিনস্থ দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের বৌ-বাজার পাড়ায়। এসময় মৃত হাজী আবু বক্কর ওরফে বাক্কা ডাক্তারের ছেলে বিপুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ি থেকে ৩ বোতল ফেনসিডিলসহ বিপুলকে (৩৮) আটক করা হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে একই পাড়ায় পৃথক আরেকটি অভিযান চালানো হয় আশাদুল নামের এক মাদকব্যবসায়ীর বাড়িতে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে আশাদুল পালিয়ে গেলেও বাড়িতে রেখে যায় মদের কন্টেইনার। পরে আশাদুলের রান্নাঘর থেকে একটি প্লাষ্টিকের কন্টেইনার ভর্তি অনুমান ৫ লিটার বাংলা মদ উদ্ধার করে মাদকদ্রব্য অধিদপ্তর। পলাতক আসাদুল (৪৫) দর্শনা পৌর এলাকার বৌ-বাজারপাড়ার মফেল দারোয়ানের ছেলে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিদপ্তর গতকালই আটককৃত আসামী বিপুলকে আটক ও আশাদুলকে পলাতক দেখিয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করে আটককৃত আসামীকে সোপর্দ করেছে। এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখার হোসেন, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীয় সদস্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)