সারাদেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

আপলোড তারিখঃ 2019-01-10 ইং
সারাদেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ছবির ক্যাপশন:

দিনব্যাপি নানা কর্মসূচীর মধ্যদিয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর-ঝিনাইদহসহ সারাদেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ডেস্ক রিপোর্ট: দিনব্যাপি নানা কর্মসূচীর মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিনটিকে ঘিরে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নানা কর্মসূচি পালন করে। এ উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সারাদেশে দল ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো অনুরূপ কর্মসূচি পালন করে। এছাড়া বিভিন্ন সংগঠন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, দোয়া-মিলাদ মাহফিল ইত্যাদি কর্মসূচি পালন করে। নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, নানা কর্মসূচীর মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা কবরী রোডের দলের জেলা কার্যালয়ে জাতিয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন, খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, এড. শামসুজ্জোহা, হাবিবুর রহমান লাভলু, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, এড. আব্দুল মালেক, দপ্তর সম্পাদক এড. আবু তালেব বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এড. নুরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এড. তালিম হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, ক্রিড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন চন্দন, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা জামান পলি, নাবিলা রুখছানা ছন্দা, রেহেনা, জেলা শ্রমিকলীগ সভাপতি আফজালুল হক, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক হাসু, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহ-সভাপতি শাহাবুল, ছাত্রলীগ নেতা ফিরোজ জোয়ার্দ্দার, হিমেল, রহমান, রাজুসহ দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ঢাকা থেকে শপথ নিয়ে একটি বিশেষ ফ্লাইটে যশোর বিমান বন্দরে পৌছিয়ে সড়ক পথে তার নিজ বাসভবন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌছিয়ে স্বাদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি জানান। এসময় দলীয় নেতাকর্মিরা নব নির্বাচিত সংসদ সদস্য ছেলুন জোয়ার্দ্দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহ-সভাপতি মো. শাহাবুল হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল মল্লিক, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, শাকিল আহম্মেদ জিম, তানভির আহম্মেদ সোহেল, হিরক, তাজ, মেশা, জুয়েল, মোমিন, রানা, টোকন, রানা২, আফরিজ, বরকত, অভি, রাব্বি, ইমন, ফিরোজ, শাওন, রকি, উজ্জল, বাবুল, শুভ, আকাশ, মিরাজ, আলিফনুর, রবিন, কবির, হুমায়ন, সোহাগ, রিমন, মন্টাসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা। ``

মেহেরপুর অফিস জানিয়েছে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর কমিউনিটি সেন্টারে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম রসুল, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজন আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক ইব্রাহীম শাহীন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ। ``

গাংনী অফিস জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাংনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন। অনুষ্ঠানের শুরুতে গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড রেজাউল চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, গাংনী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, জেলা আ.লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, ভারপ্রাপ্ত পৌর মেয়র নবীর উদ্দীন, পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগ সভাপতি তোহিদুল ইসলাম ও পৌর ছাত্রলীগ সভাপতি ইমরান হাবীবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। র‌্যালি শেষে গাংনী বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। ``

ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল বুধবার সকালে শহরের এইচএসএস সড়কের দলের জেলা কার্যালয় চত্তর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরনা একাত্তর চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৭ টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ``হরিণাকুণ্ডু প্রতিনিধি জানিয়েছে, ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের উপজেলা চত্তর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আওয়ামী লীগ অফিসের সামনে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সভাপতি ও কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মশিউর রহমান জোয়ার্দ্দার, আ.লীগের সাধারণ রবিউল ইসলাস, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম আহবায়ক মাস্টার আজগর আলী, অধ্যক্ষ শরিফুল ইসলাম, পৌর মেয়র খাইরুল ইসলাম, আ.লীগ নেতা ও ইউপি চেয়াম্যান মুনজুরুল আলম, আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক ছাত্রনেতা ও উপজেলা আ.লীগের অন্যতম নেতা আমিরুজ্জামান চ্যেধুরী পলাশ, ছাত্রলীগের উপজেলা আহবায়ক রিগ্যান আলী, যুগ্ম আহবায়ক রুবেল রানা, মানিকুর রহমান মানিক, পৌর কমিশনার নাছির হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)