চুয়াডাঙ্গায় ছিনতাইয়ের ঘটনায় একজন আটক

আপলোড তারিখঃ 2019-01-10 ইং
চুয়াডাঙ্গায় ছিনতাইয়ের ঘটনায় একজন আটক ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: সেনা সদস্য ও তার বন্ধুর মোবাইলফোনসহ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় রানা (২৬) নামের আরো একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর মুসলিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে সেনা সদস্য তার বন্ধুকে মারধরসহ চাঁদার দাবিতে মোবাইলফোন ও নগদ টাকা কেড়ে নেওয়ার ঘটনার সাথে জড়িত একজন মুসলিমপাড়ায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুায়াডাঙ্গা সদর থানা পুলিশের এএসআই ইমরানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চালিয়ে শান্তিপাড়ার রানাকে আটক করেন। সে ওই মামলার এজাহার নামীয় আসামী বলে জানায় পুলিশ। গত ২৪ নভেম্বর প্রেমিকার সাথে দেখা করতে এসে সেনা সদস্য রোকনুজ্জামান ও তার বন্ধু হাবিল। পরে একদল বখাটে তাদেরকে আটক করে জোরপূর্বক বিএডিসি ফার্মের মধ্যে ধরে নিয়ে যায়। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরদিন হাবিল বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ সালমান নামে একজনকে আটক করে। আটক সালমান ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। আটক রানা ওই ঘটনার সাথে জড়িত বলে জানায় পুলিশ। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)