দামুড়হুদায় সরকারি গাছ কাটার অভিযোগ!

আপলোড তারিখঃ 2019-01-10 ইং
দামুড়হুদায় সরকারি গাছ কাটার অভিযোগ! ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার ভাইমারা খালের উপর সরকারি গাছ জোরপূর্বক কাটার অভিযোগ উঠেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগও করা হয়েছে। সোসিও ইকনোমিক এন্ড রুলাল এ্যাডভান্সমেন্ট কমিটির (সির‌্যাক) উপদেষ্টা লুৎফর রহমান সাক্ষরিত জেলা প্রশাসকের নিকট দেওয়া এক অভিযোগপত্রে বলা হয়েছে, দামুড়হুদা ভাইমারা খালের রাস্তার উভয় পাশে বৃক্ষরোপনের জন্য ২০০৪ সালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সাথে সোসিও ইকনোমিক এন্ড রুলাল এ্যাডভান্সমেন্ট কমিটির (সির‌্যাক) চুক্তি হয়। চুক্তি অনুযায়ী খালের উভয় পাশে বাবলাসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়। গাছগুলো পরিপক্ক না হওয়ায় কাটা হয়নি। কিন্তু ভাইমারা খালের ঝোড়াঘাটার গ্রামের নিচে গাছগুলি ভালাইপুরের গোলাম রসুলের ছেলে বাদল টেন্ডারের মাধ্যমে ক্রয় করা হয়েছে বলে কেটে নিয়েছে। এদিকে তা ভালাইপুর মোড়ের জাফর আলীর কাঠ গোলায় রেখে বিক্র করেছে। অভিযোগপত্রে, সরকারি গাছ উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)