মেহেরপুরে ৪৭তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-01-10 ইং
মেহেরপুরে ৪৭তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ছবির ক্যাপশন:

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে ৩ দিনব্যাপী ৪৭তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়েছে। জেলা প্রশাসক আতাউল গনি জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গার্লস গাইডস ও ক্রীড়াবিদরা জেলা প্রশাসকে গার্ড অনার প্রদান করেন। জেলা প্রশাসক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন। জেলা শিক্ষা অফিসার শাহিন আখতার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আখতার, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, তাহাজ উদ্দীনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)