ঝিনাইদহে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

আপলোড তারিখঃ 2019-01-10 ইং
ঝিনাইদহে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার রায়চরণ তারিনীচরণ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটি বাতিল ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি হাটগোপালপুর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে কলেজের প্রভাষক জাকির হোসেন, পদ্মাকর ইউনিয়ন ছাত্র লীগের সহ-সভাপতি কারিম মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন. কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নিশান হোসেন, যুগ্ম আহ্বায়ক হিমেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, রায়চরণ তারিনীচরণ ডিগ্রি কলেজের বর্তমান ম্যানেজিং কমিটি অবৈধ। গত কয়েক বছর যাবত তারা অবৈধ ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোন প্রকার তফসীল বা ভোট ছাড়াই কমিটি গঠন করে কলেজের অর্থ আত্মসাত করে আসছেন। তারা আরও বলেন, বর্তমান অবৈধ কমিটি টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষকদের নিয়োগ দিচ্ছেন। তারা কলেজের অবৈধ ম্যানেজিং কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান। সেই সাথে অবৈধ নিয়োগ বানিজ্যের প্রতিবাদ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)