ছবির ক্যাপশন:
মেহেরপুর গাংনীতে প্রাথমিক শিক্ষকদের আলোচনা সভায় নবনির্বাচিত এমপি খোকন শ্রেণিকক্ষে পাঠদানে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহ্বান গাংনী অফিস: শিক্ষকদেরকে অযথা সময় নষ্ট না করে বিদ্যালয়মুখী হওয়ার আহবান জানিয়েছেন। বিভিন্ন শিক্ষক বিদ্যালয়ে অফিসে কাজ আছে বলে গাংনী এসে বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দেন। আমি জানি ক্লাস ফাঁকি দিতেই এমনটি করেন। আপনারা শিক্ষক আপনারা সমাজের সবচেয়ে সম্মানী মানুষ অথচ আপনাদেরকে মানুষ ক্লাস ফাঁকির কথা বলেন। শিক্ষাথীদের বাবা-মায়েরা আমাদের নিকট অভিযোগ করেন আপনারা ক্লাসে না পড়িয়ে বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন এটা ঠিক নয়। আজ থেকে ক্লাস ফাঁকি না দিয়ে সময়মত শ্রেণীকক্ষে থেকে আরো আন্তরিকতার সাথে পাঠদানের নির্দেশনা দিয়েয়েছন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবসরকারী প্রাথমিক শিক্ষক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ৭ম বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা শিক্ষক কল্যাণ সমিতি গাংনী উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে এমপি ও শিক্ষক নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামান খোকন আরো বলেন, দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আর এ মুহুর্তে সবচেয়ে বড় ভূমিকা রাখতে শিক্ষকরা। কারণ যে জাতি যত শিক্ষিত সে জাতি ততো উন্নত। আর নৈতিক শিক্ষায় আমাদের ছেলে-মেয়েকে শিক্ষা দিলে আগামীদিনে এদেশ হবে দূর্নীতি-অনিয়ম মুক্ত দেশ গড়া সম্ভব। তাই প্রাথমিক পর্যায় থেকেই নৈতিক শিক্ষায় শির্ক্ষাথীদের গড়ে তোলার আহবান জানিয়েছেন, শিক্ষকদের নিকট নৈতিক শিক্ষার বিভিন্ন ভালো দিক তুলে ধরে সমাজ থেকে হানাহানি ও দূর্নীতি চিরতরে শেষ করে দিতে প্রাথমিক পর্যায় থেকেই নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে আরো অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম, গাংনী উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত পৌর মেয়র নবীর উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হাবীব, এমপি পত্মী লায়লা আরজুমান বানু শিলা, আ.লীগ নেতা হাজী মহাসিন আলী, ইটভাটা মালিক সমিতি সভাপতি ইনামুল হক, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি জিয়া মহা. আহসান মাসুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম হাসান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক তামজিদুর রহমান মুক্তি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি জেলা সম্পাদক হাবিবুর রহমান। অনুষ্ঠানে নব সরকারী শিক্ষক নেতা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
