আলমডাঙ্গায় মাদকব্যবসায়ীসহ আটক-৫

আপলোড তারিখঃ 2019-01-10 ইং
আলমডাঙ্গায় মাদকব্যবসায়ীসহ আটক-৫ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে আলমডাঙ্গা পৌর এলাকার মাদক ব্যবসায়ী বাপ্পাকে (৩০) ১৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানা পুলিশের এএসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আলমডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার মরহুম বাদলের ছেলে মাদকব্যবসায়ী বাপ্পাকে ১৫ পিচ ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার তাকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে। এছাড়াও আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মারামারি মামলার আসামী এরশাদপুর গ্রামের দুলাল উদ্দিনের সাইফুল ইসলাম, জেহালা ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত আফসার মন্ডলের ছেলে শমসের আলী (৬০), মামলার আসামী আসমানখালী গ্রামের বাবু লালের ছেলে চান কুমার ও হাউসপুর হঠাৎ পাড়ার মৃত ওসমান আলীর ছেলে সুজনকে আটক করে। তাদের সংশ্লিষ্ট মামলায় গতকালই চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)