চুয়াডাঙ্গায় ইফা’র উদ্যোগে অভিভাবকদের ভূমিকা শীর্ষক উঠান বৈঠকে বক্তারা

আপলোড তারিখঃ 2019-01-10 ইং
চুয়াডাঙ্গায় ইফা’র উদ্যোগে অভিভাবকদের ভূমিকা শীর্ষক উঠান বৈঠকে বক্তারা ছবির ক্যাপশন:
যুবসমাজ রক্ষায় পারিবারিক বন্ধন মজবুত করতে হবে নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গায় জেলা কার্যালয়ের উদ্যোগে বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবকদের ভূমিকা শীর্ষক সমাবেশ/উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জ উত্তরপাড়ায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইফা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলাম ও সদর উপজেলা ফিল্ড সুপার ভাইজার মারিয়া মাহবুবা। উপ-পরিচালক তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের জাতীয় উন্নয়নের পথে বাল্য বিবাহ ও মাদক বড় অন্তরায়। বাল্য বিবাহের কারণে যৌতুক ও আত্মহত্যা বেড়ে যাচ্ছে। অপরদিকে মাদক আমাদের যুব সমাজকে অন্ধকার জীবনের দিকে ঠেলে দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হলে নারীদেরকে শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষিত নারীরাই অন্যায়ের প্রতিবাদ করতে পারে। যুব সমাজকে রক্ষা করতে হলে পারিবারিক বন্ধন মজবুত করতে হবে। সন্তানদের জন্য অভিভাবকদের সময় দিতে হবে। সন্তানদের বড় বন্ধু তার পিতা-মাতা। এর ব্যত্যয় ঘটলে সন্তানরা বিকল্প বন্ধুর সন্ধান করবে। আর তখনই তারা হবে লক্ষ্যচ্যুত। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এক মুহূর্তের অসতর্কতা সারা জীবনের জন্য অশান্তি বয়ে আনতে পারে।’ অনুষ্ঠানে এলাকার ১২০ জন মহিলা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তোবারক বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)