ছবির ক্যাপশন:
খেলাধুলা অলসতাকে দূর করে মন সতেজ রাখে
দর্শনা অফিস: দর্শনায় বন্ধু মহলের আয়োজনে মরহুম হাসান মাস্টার স্মৃতি ব্যাডমিন্টন- ২০১৯ খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে দর্শনা ডিএস মাদরাসা চত্বরে মরহুম হাসান মাস্টারের স্মৃতি ব্যাডমিন্টন-২০১৯ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে দর্শনা ডিএস মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ও পৌর নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন দর্শনা পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
এসময় তিনি খেলার উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে বলেন, খেলাধূলা মানুষের মেধার বিকাশ ঘটায়। খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখে। একই সাথে মনের অলসতাকে দূর করে এবং মনকে সতেজ ও প্রফুল্ল রাখতে কার্যকর ভূমিকা রাখে। খেলার মাধ্যমে একে অপরের প্রতি আন্তরিকতা, সহমর্মিতা ও সচেতনতা সৃষ্টি হয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমএম সেলিম, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, সহ-সভাপতি নুরুল ইসলাম, গিয়াস উদ্দীন পিনা, বিশিষ্ট সমাজ সেবক খন্দকার জহিরুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম হুকুম। এছাড়াও উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সম্পাদক খবির উদ্দীন, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির মেম্বর সিকদার, আ.লীগ নেতা মুকুল মিয়াজি, সোলাইমান হক, হাজী জলিল প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন জিহান-১ ও দর্শনা বয়েজ ক্লাব-১। খেলার শুরুতেই দুই দলের মধ্যস্ততায় টচ করান দর্শনা ডি.এস ফাযিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুজ্জামান আরিফ। খেলার পরিচালনা করেন সাংবাদিক রাজিব মল্লিক। খেলায় সার্বিক সহযোগীতা করেন করিম, তারিখ, সাজাহান, আলমগীর হোসেন টিটু, আশরাফুল, রানা, আনোয়ার, মাহবুব, আ. রশীদ প্রমুখ।
