চুয়াডাঙ্গা মোমিনপুরে দুস্থ-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ডিসি গোপাল চন্দ্র দাস

আপলোড তারিখঃ 2019-01-10 ইং
চুয়াডাঙ্গা মোমিনপুরে দুস্থ-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ডিসি গোপাল চন্দ্র দাস ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র, দুস্থ, অসহায়, নি¤œবিত্ত, দিনমজুর শীতার্ত পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল প্রদান করেছেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের সহযোগিতায় জেলা প্রশাসন কর্তৃক এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ, সহকারী কমিশনার আমজাদ হোসেন, খাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এদিন মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৭০/৮০ জনকে সরকারি কম্বল প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)