কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ৩

আপলোড তারিখঃ 2019-01-10 ইং
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ৩ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে গত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন তরুণ ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মজো উদ্দিনের ছেলে আলী হোসেন (৪৫), কালীগঞ্জের আড়পাড়া গ্রামের আলহাজ্ব মসলেম উদ্দীনের ছেলে শামছুজ্জামান রিকু (৩৫) ও পুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নছিমন চালক খাইরুল ইসলাম (২৭)। কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, বুধবার সকালে নলডাঙ্গা বাজার থেকে দুই জন যাত্রী নিয়ে একটি নসিমন কালীগঞ্জ শহরে যাচ্ছিল। পথে নলডাঙ্গা সড়কের দরবেশ মিয়ার চাতালের সামনে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় চালক খাইরুল ইসলাম। এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ যশোর সড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন স্যানেটারি ব্যবসায়ী শামছুজ্জামান রিকু। এ সময় তিনি বারোবাজার থেকে কালীগঞ্জ শহরে ফিরছিলেন। অন্যদিকে নতুন মটরসাইকেল কিনে শ্বশুরবাড়ি বেড়াতে এসে কালীগঞ্জের মহমুদপুর বটতলায় নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় পড়েন আলী হোসেন। মাথায় আঘাত লেগে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)