গাংনীর এলাঙ্গীতে মসুর ক্ষেতে বিষ প্রয়োগ করে কবুতর মারার অভিযোগ

আপলোড তারিখঃ 2016-12-02 ইং
গাংনীর এলাঙ্গীতে মসুর ক্ষেতে বিষ প্রয়োগ করে কবুতর মারার অভিযোগ ছবির ক্যাপশন:

`wer`

গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে মসুর ক্ষেতে বিষ প্রয়োগ করে প্রায় -৩শ কবুতর মারার অভিযোগ উঠেছে। এবিষয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগিরা। জানা গেছে, গতকাল বৃস্পতিবার সকাল ১০টার দিকে এলাঙ্গি গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে শরিফ উদ্দীন তার এলাঙ্গী মাঠে নিজের মসুর ক্ষেতে গমের মধ্যে বিষ মেখে ছিটিয়ে দেয়। কিছু সময় পরে ওই ক্ষেতে এলাকার অনেক কবুতর ক্ষেতে গেলে গমের দানাগুলো ভক্ষণ করে। কিছু সময় পরে কবুতর গুলো একের পর এক মরতে থাকে। সব মিলিয়ে প্রায় ৩শ কবুতর মরে যাওয়ার অভিযোগ উঠে। এঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাঙ্গি ক্যাম্পের আইসি ওলিয়ার রহমান জানান, বিষ প্রয়োগ করে কবুতর মারার অভিযোগের সত্যতা পাওয়া গেছে, এলাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে ওয়াসিম এঘটনায় একটি অভিযোগ করেছে। আসলে কতগুলো কবুতর মারা গেছে সেটা এখনও জানা যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)