মেহেরপুরের কলাইডাঙ্গা থেকে মোটরসাইকেল চুরি!

আপলোড তারিখঃ 2019-01-10 ইং
মেহেরপুরের কলাইডাঙ্গা থেকে মোটরসাইকেল চুরি! ছবির ক্যাপশন:
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার গহরপুর রোডে শিশু বাগান মাঠ থেকে দিনে দুপুরে একটি কালো রঙের পালসার মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে এ চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেলটি কলাইডাঙ্গা গ্রামের মৃত আলাউদ্দীনের বড় ছেলে ভুষিমাল ব্যবসায়ী মুকুল মিয়ার। চুরি যাওয়া মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন নম্বর-মেহেরপুর ল-১১-০০৫৪। মোটরসাইকেল মালিক মুকুল মিয়া জানান, রাস্তার পাশে মোটরসাইকেলটি রেখে নিজের চাষের জমি দেখতে যায়। জমি দেখে ফিরে এসে দেখি মোটরসাইকেল নেই। এ ঘটনায় থানায় জিডি করা হবে বলে তিনি জানান। স্থানীয়রা জানান, মাস খানেক আগে একই স্থান থেকে মোকতার হোসেন নামের এক ব্যক্তির পালসার মোটরসাইকেল চুরি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)