ছবির ক্যাপশন:
ফারুক মিয়াঁর ইন্তেকাল : আজ দাফন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড় সরদারপাড়ার মৃত মানিক মন্ডলের ছেলে, বিশিষ্ট পরিবহণ ব্যবসায়ী ফারুক মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে.........রাজেউন)। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে রাজশাহী থেকে চিকিৎসা নিয়ে ফেরার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্যা গুণাগ্রাহী রেখে গেছেন। চার ভাইবোনের মধ্যে তিনি সর্বকণিষ্ঠ ছিলেন। ফারুক মিয়া চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি, জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন, ট্যাংক-লরি মালিক-শ্রমিক ইউনিয়নসহ একাধিক পেশাজীবী ও সামাজিক সংগঠনের দায়িত্বপালন করে আসছিলেন।
ফারুক মিয়ার একমাত্র ছেলে রাজন জানায়, গত ৩ জানুয়ারি বৃহস্পতিবার ভোররাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখান থেকে রাজশাহী রেফার্ড করা হয়। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে বাড়িতে নিয়ে আসার পথে বিকাল সাড়ে চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার সকাল ১০টায় মাথাভাঙ্গা ব্রিজের নিচে জানাযা ময়দানে নামাযে জানাযা শেষে দক্ষিণপাড়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে।
