ইয়াবাসহ উথলীর আলী হোসেন আটক

আপলোড তারিখঃ 2019-01-09 ইং
ইয়াবাসহ উথলীর আলী হোসেন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বেগমপুর ফাঁড়ি পুলিশ অভিযান চলিয়ে ইয়াবাসহ জীবননগর উথলীর আলী হোসেন (৫৪) নামে একজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে আকন্দবাড়ীয়া আবাসনের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে বেগমপুর ক্যাম্প পুলিশ জানতে পারে একজন মদকদ্রব্য নিয়ে আকন্দবাড়ীয় আবাসনের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেগমপুর ক্যাম্প পুলিশের এসআই বি এম আফজাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটক করা হয় জীবননগর উপজেলার উথলী গ্রামের মৃত মহিউদ্দীন মন্ডলের ছেলে আলী হোসেনকে। এসময় তার কাছ থেকে ১২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)