ছবির ক্যাপশন:
হরিজন সম্প্রদায়ের মানবিক দৃষ্টান্ত স্থাপন
বিশেষ প্রতিবেদক: ওদের ঘর আছে, জমি আছে, রাস্তা নেই। তাতে কী, কথায় আছে- ‘দশের লাঠি, একের বোঝা’। যেমন কথা তেমন কাজ, সকলে নিজ নিজ জমির সীমানা থেকে ছাড়লেন তিন থেকে সাড়ে তিন ফিট জমি। সবমিলিয়ে সাড়ে তিন ফিট প্রস্থের জমি হয়ে দাড়াল সাড়ে তিন’শ ফিট। এবার হবে রাস্তা, সঙ্গে প্রাচীর। চলাচলে ভোগান্তি নিরসনে, স্বউদ্যোগে নতুন রাস্তা তৈরির মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে চুয়াডাঙ্গা পৌরসভার ০১ নম্বর ওয়ার্ড হাটকালুগঞ্জ জেলা পরিষদ ভবন এলাকার হরিজন সম্প্রদায়ের মানুষেরা। তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চুয়াডাঙ্গা পৌর মেয়র, সকল কমিশনার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেচ্ছায় জমিদান করেছেন হরিজন সম্প্রদায়ের রঞ্জন সর্দার, লক্ষণ সর্দার, মাধব সর্দার, লালন সর্দার, অরুণ সর্দার, অঞ্জলী রানী প্রমুখ।
গতকাল মঙ্গলবার বিকেলে হাটকালুগঞ্জ জেলা পরিষদ এলাকার লেবু মিয়ার আমবাগানের সীমানায় এ নতুন রাস্তা ও প্রাচীর নির্মাণ কাজের কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন পৌর কমিশনার জাহাঙ্গীর আলম, শাহিনা আক্তার, স্থানীয় মসজিদের সেক্রেটারি হাজী সোহরাব উদ্দীন, পেশ ইমাম মাওলানা মাহমুদুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ি রফিকুল ইসলাম, রফিকুল হোসেন (কালু), আরশেদ আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফসহ স্থানীয় গণ্যমান্য ও হরিজন সম্প্রদায়ের মানুষেরা।
