চুরির সময় চোর আটক : গণধোলাই!

আপলোড তারিখঃ 2019-01-09 ইং
চুরির সময় চোর আটক : গণধোলাই! ছবির ক্যাপশন:
নতিপোতা প্রতিনিধি: ইদানীং সাইকেলের ব্যবহার বেশ বেড়েছে। সেই সাথে বেড়েছে সাইকেল চুরির সংখ্যাও। শখের মোটরসাইকেল বা সাইকেল নিয়ে কতই না ভাবনা। বাসার বাইরে গিয়ে কোথাও রাখলে মনের মধ্যে চুরির ভয় কাজ করে। অতিরিক্ত তালা লাগিয়েও অনেক সময় চুরি ঠেকানো যায় না। প্রচলিত যে তালা (লক) রয়েছে তা ভেঙ্গে চুরি হচ্ছে হরহামেশাই। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে দিকে জুড়ানপুর ইউনিয়নের লক্ষীপুরের গ্রামের রাকিবুল ইসলাম বাইসাইকেলটি নিয়ে লক্ষীপুর-ভগিরথপুর সড়কের কালভাটের সংলগ্ন রাস্তার পাশে ভুট্রার জমি দেখতে যায়। জমি থেকে ফিরে এসে দেখে বাইসাইকেলটি নেই। তাড়াহুড়া করে রাস্তায় আসলেই তার বাইসাইকেল নিয়ে কে যেনো চলে যাচ্ছে। সে চিৎকার দিলে সাইকেলটি ফেলে পালানোর চেষ্টা করে চোর। চোর-মালিকের লুকাচুরি শুরু হয় রাস্তার পাশের ভুট্রার জমিতে। পরে তাকে আটক করে রাস্তার পাশে বেধে রাখে কয়েকজন যুবক। তারপরই শুরু হয় চোরের গণধোলায়। লক্ষীপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আলাউদ্দীন মিয়া জানান, জনগন গণধোলায় দেওয়ার পর আমাদেরকে খবর দেয়। আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। চোর কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে শহিদ ৩৭ বলে জানা গিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)