মেহেরপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ মিঠু আটক

আপলোড তারিখঃ 2019-01-09 ইং
মেহেরপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ মিঠু আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রাম সংলগ্ন রাস্তা থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ মিঠু মিয়াকে (২৮) আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক মিঠু দক্ষিণ শালিকা গ্রামের হায়াত আলীর ছেলে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গতকাল দুপুরে তাকে আদালতে হাজির করা হয় বলে পুলিশ জানিয়েছে। ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী জানান, গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশের এস আই সাইদুরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ মিঠু মিয়াকে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)