চুয়াডাঙ্গার ডিস ব্যবসায়ী স্বপন মিয়ার ইন্তেকাল : আজ দাফন

আপলোড তারিখঃ 2019-01-09 ইং
চুয়াডাঙ্গার ডিস ব্যবসায়ী স্বপন মিয়ার ইন্তেকাল : আজ দাফন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট ডিস ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী ও চুয়াডাঙ্গার শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার হাজি হবিবুল্লাহের ছেলে মাহমুদ কবির স্বপন হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল রাত ৯টায় তিনি নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪ বছর। সংসার জীবনে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় জামাই সাবেক ছাত্রলীগ নেতা ও ডিস ব্যবসায়ী মুনশী মিজানুজ্জামান রিমন জানান, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়েন এবং রাত ৯টায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এদিকে, বিশিষ্ট ডিস ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মাহমুদ কবির স্বপন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। রাতেই তিনি মরদেহ দেখতে নেতাকর্মিদের সাথে নিয়ে মরহুমের বাড়ীতে ছুটে যান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে শান্তনা দেন। আজ বাদ জোহর জান্নাতুল মওলা কবরস্থানে জানাজা’র নামাজ শেষে দাফনকার্য সম্পন্ন করা হবে পরিবার সূত্র থেকে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)