ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে অবহিতকরণ ও পরিকল্পনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কন্ফারেন্স রুমে ওই অবহিতকরণ ও পরিকল্পনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মকবুল হোসেন, দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম আসাদুজ্জামান, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহাম. এনামুল করীম ইনু, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপার ভাইজার আব্দুল হাকিম প্রমূখ। ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যূর ঝুঁকি কমান এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির ২য় রাউন্ডে দামুড়হুদা উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৫০ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৩২০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস খাওয়ানোর পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আগামি ১৯ জানুয়ারী উপজেলার ১৬৯ টি কেন্দ্র থেকে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হবে। এ নিরীক্ষে অ্যাডভোকেসীসভা, প্রশিক্ষন ও মাইকিং করার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যে সমস্ত শিশুর বয়স ৬ মাসের নীচে অথবা ৫ বছরের উপরে তাদের এবং যে সমস্ত শিশুদের ৪ মাসের মধ্যে কোন না কোন ভাবে ভিাটমিন এ খাওয়ানো হয়েছে না খাওয়ানোর পরামর্শ দেয়া হয়। এ ছাড়া কোন অস্বুস্থ্য শিশুকে এবং যে সমস্ত শিশুরা কাঁন্না-কাটি করবে তাদেরকে জোর করে খাওয়ানো যাবেনা। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জামাত আলী।
