কবি ময়নুল হাসানের দাফন সম্পন্ন : বিশিষ্টজনদের অংশগ্রহন

আপলোড তারিখঃ 2019-01-09 ইং
কবি ময়নুল হাসানের দাফন সম্পন্ন : বিশিষ্টজনদের অংশগ্রহন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হকের ছেলে সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা চুয়াডাঙ্গা লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসানের জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জ ফুটবল মাঠে সকাল সাড়ে ১০টায় তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ একাডেমীর সভাপতি আওয়ামী লীগ নেতা বদরুদ্দোজা বুদু মিয়া, বিশিষ্ট ছড়াকার আহাদ আলী মোল্লা, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হান্নান, শিক্ষক মুঞ্জুরুল হক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, চুয়াডাঙ্গা লেখক সংঘের উপদেষ্টা কাজী বদরুদ্দোজা, আবুল কালাম আজাদ, খন্দকার ইয়াহিয়া রহমান, জামান লিংকন, রোকন রেজা, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরী, সহসভাপতি কবি আসিফ জাহান, বীর মুক্তিযোদ্ধা ইসাহক আলী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মনি খন্দকার, আওয়ামী লীগ নেতা মোবাচ্ছের হোসেন চৌধুরী লিটন, আবিদুদ্দোজা কেবল, মোস্তাফিজুর রহমান পুলক, সোহরাব হোসেন খোকন, দেলোয়ার হোসেন রিন্টুসহ মুন্সিগঞ্জ সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও স্থানীয় সুধী মন্ডলী। জানাযা শেষে জেহালা বাজার কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন ইমাম খন্দকার এহেসানুর রহমান। উল্লেখ্য, ময়নুল হাসান গত সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার গ্রীন লাইফ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)