দর্শনা অফিস: দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের পার্কের নিকটবর্তী স্থান হতে ১শ’ গ্রাম গাঁজাসহ রিপন ওরফে রহিম ও ইনামুল শাহ পিংকি নামের দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত পৌনে ৮টার দিকে তাদেরকে গাঁজাসহ আটক করে। আটককৃতরা দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন পাড়ার মৃত মান্দার শাহর ছেলে রিপন ও ফকির চাঁদের ছেলে পিংকি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোল্লা সেলিমের নেতৃত্বে এসআই মিজান, এএসআই গোলাম রহমান ও লাবলু সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা হল্ট স্টেশন এলাকায়। এসময় স্টেশনের নিকটবর্তী পার্কের উত্তর পাশ থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ রিপন ওরফে রহিম ও ইনামুল শাহ পিংকি নামের দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
