চুয়াডাঙ্গায় প্রথমবারের মত ঔষধ কর্মচারী কল্যাণ সমিতি গঠন

আপলোড তারিখঃ 2019-01-08 ইং
চুয়াডাঙ্গায় প্রথমবারের মত ঔষধ কর্মচারী কল্যাণ সমিতি গঠন ছবির ক্যাপশন:
মিলন সভাপতি ও সলক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রথমবারের মত বিভিন্ন ফার্মেসীতে কর্মরত সকল কর্মচারীদের নিয়ে সবার কল্যাণে কাজ করার লক্ষে `ঔষধ কর্মচারী কল্যাণ সমিতি` গঠন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা শহরের ভোজন বিলাস হোটেলে সম্মেলন কক্ষে সমিতির উপদেষ্টা জনতা ফার্মেসীর মো. নিশানের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ১ বছর মেয়াদে সবার মতামতের ভিত্তিতে বাংলা মেডিকেল হলের মো. মিলন আলীকে সভাপতি ও জনতা ফার্মেসীর মো. মাসুদ রানা সলককে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটিতে মতিন ফার্মেসীর মো. জুয়েল সহ-সভাপতি, মতিন ফার্মেসীর মো. আব্বাস আলী যুগ্ম-সাধারণ সম্পাদক, মুন মেডিকোর মো. মোখলেছ সাংগঠনিক সম্পাদক, লাইফ কেয়ার ফার্মেসীর মো. শামীম প্রচার সম্পাদক, চুয়াডাঙ্গা ড্রাগ হাউজের জুয়েল দপ্তর সম্পাদক, শিহাব মেডিকোর মো. মাসুম বিল্লাহ ধর্ম বিষয়ক সম্পাদক ও লাইফ কেয়ারের মো. মিশনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। সমিতির সিনিয়র সদস্য নির্বাচিত হোন বলাকা ফার্মেসীর মো. শাকের, জনতা ফার্মেসীর মো. দিপু। এছাড়া কার্যকরী সদস্যরা হলেন- এফ.আর মেডিকোর মো. রাজু, বজলু মেডিকেল হলের মো. সাহিদ, আমেনরা ফার্মেসীর মো. শিমুল, সুরুজ ফার্মেসীর মো. আকাশ, রিম্পা ফার্মেসীর মো. অন্তু, জেলা ঔষালয়ের রাজু ও আব্দুল্লাহ ফার্মেসীর মো. সাদিদ। অনুষ্ঠান শেষে সমিতির সকল সদস্য যে কোন মূমূর্ষ রোগীর প্রয়োজনে সেচ্ছাই রক্তদান করা হবে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)