ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টু ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ইংরেজী দৈনিক ডেইলি সান পত্রিকায় নিয়োগ পেয়েছেন। গত ৬ জানুয়ারী বিকেল ৪টার দিকে বসুন্ধরা গ্রুপের ডেইলি সান পত্রিকার আলমডাঙ্গা প্রতিনিধি হিসেবে নিয়োগ পত্র প্রদান করেন পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী। খন্দকার শাহ আলম মন্টু ডেইলি সান পত্রিকার নিয়োগ পাওয়ায় আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহ-সভাপতি রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহ-সভাপতি ইউনুস আলী, জামিরুল ইসলাম, শরিফুল ইসলাম, সাহাবুল ইসলাম, অনিক সাইফুল, সদু মিয়া, তানভীর আহম্মদ সোহেল প্রমুখ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও তাকে অভিনন্দন জানিয়েছেন, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, পৌর মেয়র হাসান কাদীর গনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকব আলী মাষ্টার, বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জান, হারদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সাংবাদিক জামসিদুল হক মুনি, উপাধ্যক্ষ শামিম রেজা প্রমুখ।
