মন্ত্রিসভায় নতুন-পুরাতনের সমীকরণ

আপলোড তারিখঃ 2019-01-07 ইং
মন্ত্রিসভায় নতুন-পুরাতনের সমীকরণ ছবির ক্যাপশন:
কে কোন মন্ত্রণালয় পেলেন : শপথ আজ বিশেষ প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করবে আজ সোমবার। তবে এবারই প্রথম শপথ গ্রহণের আগেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে যারা শপথ নেবেন তাদের নাম ঘোষণা করেছে সরকার। মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে ব্রিফিং করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও তাদের মন্ত্রণালয় কোনটি হবে সেটি প্রকাশ করেছেন। তবে এবারের মন্ত্রিসভায় অনেক নতুন মুখের পাশাপাশি ২০০৮ সালের নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় ছিলেন এমন অনেকেও স্থান পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মোট ৪৬ জন এবারের মন্ত্রিসভায় আসছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব। তিনি জানিয়েছেন এবারের মন্ত্রিসভায় ৩১ জন নতুনভাবে এসেছেন। ৪৬ সদস্যের মন্ত্রিসভায় থাকছেন যারা- পূর্ণমন্ত্রী: ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), আ হ ম মোস্তফা কামাল (অর্থ), ড. আব্দুর রাজ্জাক (কৃষি), ডা. দীপু মনি (শিক্ষা), আনিসুল হক (আইন ও সংসদ), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযোদ্ধা), আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র), ড. হাছান মাহমুদ (তথ্য), এম এ মান্নান (পরিকল্পনা), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), টিপু মুনশি (বাণিজ্য), বীর বাহাদুর উশৈ সিং (পার্বত্য), ডক্টর আবুল মোমেন (পররাষ্ট্র), সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (ভূমি), তাজুল ইসলাম (স্থানীয় সরকার), সাহাবউদ্দিন (পরিবেশ ও বন), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট), জাহিদ মালেক (স্বাস্থ্য), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত), নুরুল ইসলাম সুজন (রেল), ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি), মোস্তফা জব্বার (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি) প্রতিমন্ত্রী: শাহরিয়ার আলম (পররাষ্ট্র), ইমরান আহমদ (প্রবাসী কল্যাণ), নসরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানী), জুনাইদ আহমেদ পলক (আইসিটি), কামাল আহমেদ মজুমদার (শিল্প), খালিদ মাহমুদ চৌধুরী (নৌ-পরিবহন), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), ডা. এনামুর রহমান (দুর্যোগ ও ত্রাণ), আশরাফ আলী খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ), মন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), স্বপন ভট্টাচার্য (এলজিআরডি), মাহবুব আলী (বিমান), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), শরীফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি), মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবার), জাহিদ ফারুক (পানিসম্পদ), শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ধর্ম)। উপমন্ত্রী: বেগম হাবিবুন নাহার (পরিবেশ ও বন), এনামুল হক শামীম (পানিসম্পদ), মহিবুল হাসান চৌধুরী (শিক্ষা)। মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন যারা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল, বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, শ্রম ও কর্মংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু, ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মেহের আফরোজ চুমকি, আরিফ খান জয়, কাজী কেরামত আলী, মীর্জা আজম, মশিউর রহমান রাংগা, লে. কর্নেল নজরুল ইসলাম হিরু, সায়েদুল হক। নতুন মন্ত্রী: মন্ত্রিসভায় ডাক পাওয়া নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন- পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার; স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী দীপু মনি, কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক ও তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ। নতুন প্রতিমন্ত্রী: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মুরাদ হাসান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান এবং ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়াও মন্ত্রিসভার তিন উপমন্ত্রীই এবার প্রথম মন্ত্রিসভায় এসেছেন। তারা হলেন- খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী বেগম হাবিবুন নাহার (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়) এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম (পানি সম্পদ মন্ত্রণালয়) এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা মন্ত্রণালয়)। প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে নিরঙ্কুশ জয় পায়। এর মধ্যে ২৫৯টি আসন পায় আওয়ামী লীগ। আর বিএনপি জোট জয়ী হয় মাত্র ৭টি আসনে। মহাজোটের সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। শপথ নেননি ধানের শীষের জনপ্রতিনিধিরা। একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে দ্বিতীয় সর্বাধিক আসন পাওয়া জাতীয় পার্টি। এরশাদের নেতৃত্বাধীন এ দল এবার ২২টি আসনে জয়ী হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)