চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে মনোননয়নপত্র জমা দিলেন সাংবাদিক বিপুল আশরাফ

আপলোড তারিখঃ 2016-12-02 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে মনোননয়নপত্র জমা দিলেন সাংবাদিক বিপুল আশরাফ ছবির ক্যাপশন:

`Chuadanga

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে  ১নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক আশরাফুল হক ওরফে বিপুল আশরাফ। বৃহস্পতিবার  দুপুরে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার সায়মা ইউনুসের হাতে মনোনয়নপত্র জমা দেয়া হয়।  এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, সাংবাদিক সমিতির সভাপতি মাহতাব উদ্দিন, প্রেসক্লাব সেক্রেটারী ফাইজার চৌধুরী, চ্যানেল আই প্রতিনিধি রাজীব হাসান কচি। আশরাফুল হক ওরফে বিপুল আশরাফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসষ্ট্যান্ড পাড়ার মৃত ইয়াদুল হকের বড় ছেলে। বিপুল আশরাফের মনোনয়নপত্র  জমা দানের সংবাদে রির্পোট সংগ্রহে ছুটে আসেন এটিএন বাংলা প্রতিনিধি রফিক রহমান, যুগান্তর প্রতিনিধি আহাদ আলি মোল্লা, বিটিভি প্রতিনিধি রাজন রাশেদ, বৈশাখি টিভির প্রতিনিধি মরিয়ম শেলি, সাংবাদিক সমিতির সাধারণ সম্পদাক আব্দুস সালাম, বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। চুয়াডাঙ্গা সদর উপজেলা, চুয়াডাঙ্গা পৌরসভা, আলুকদিয়া ইউনিয়ন ও চিৎলা ইউনিয়ন নিয়ে জেলা পরিষদের ১নং ওয়ার্ড গঠিত। এখানে মোট ভোটার রয়েছে ৪১জন। সাংবাদিক আশরাফুল হক ওরফে বিপুল আশরাফ চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারন সম্পাদক, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, প্রদীপণ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। এর পাশাপাশি রয়েছে তার ব্যবসা। সে ওয়ার্ডবাসী ও ভোটারদের কাছে দোয়া কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)