গার্মেন্টস ব্যবসায়ী ইয়াছিনের অকাল মৃত্যু : শোক

আপলোড তারিখঃ 2019-01-07 ইং
গার্মেন্টস ব্যবসায়ী ইয়াছিনের অকাল মৃত্যু : শোক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় হৃদক্রিয়া বন্ধ হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন গার্মেন্টস ব্যবসায়ী ইয়াছিন হোসেন (ইন্না....রাজিউন)। গতকালই নামাজের জানাযা শেষে মরহুমের দাফনকাজ সম্পন্ন করা হয়েছে। মরহুম ইয়াছিন হোসেন (১৮) দর্শনা পৌর এলাকার আজমপুর গ্রামের আমির হোসেনের কনিষ্ঠ ছেলে। জানা গেছে, গতপরশু রাতে ইয়াছিন দর্শনা রেল বাজারস্থ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে তার বড় ভায়ের সাথে মোবাইল ফোনে গেম খেলে। পরে একসাথে খেয়ে ইয়াছিনের মা-বাবা বাড়িতে না থাকায় তার বন্ধু মিলনের সাথে একই ঘরে রাত্রি যাপন করে। সকালে তার বন্ধু মিলন ঘুম থেকে উঠে তার কাজে চলে যায় এবং পরে সকাল ৯ টার দিকে ইয়াছিনের বড় ভাই তাকে ঘুম থেকে ডাকতে গেলে দেখে তার কোন সাড়া শব্দ নাই। পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দেখে ইয়াছিন ঘুমের মধ্যেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া এবং শত শত মানুষ তাকে শেষ দেখা দেখতে ভিড় জমায়। গতকাল বাদ আছর কেরুজ বাজার মাঠে প্রথম নামাজের যানাযা শেষে বাড়িতেই রাখে তার মা-বাবার আসার অপেক্ষায়। পরে রাত সাড়ে ১০ টার দিকে দ্বিতীয় যানাযা শেষে আজমপুর কবরস্থানে তার দাফনকাজ সম্পন্ন করা হয়েছে। তার এই হঠাৎ মৃত্যুতে পরিবারের লোকজনসহ তার প্রিয়জনেরা গভীর ভাবে শোকাহত। ইয়াছিন তার মা-বাবার কনিষ্ঠ সন্তান। তার এই মৃত্যুতে দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতি ও আস্থা-দর্শনা সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক সমবেদনা জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)