দুর্বৃত্তের এলোপাতাড়ি কোপে মুদি দোকানি জখম

আপলোড তারিখঃ 2019-01-07 ইং
দুর্বৃত্তের এলোপাতাড়ি কোপে মুদি দোকানি জখম ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে শেখ মুকুল হোসেন (৪৯) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সজীব হোসেন নামে একজনকে হাতেনাতে ধরে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। সজীব ভুটিয়ারগাতী গ্রামের আলম বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, রাতে জেলা শহরের এইচএসএস সড়কে নিজের মুদি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মুকুল হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, ঘটনার সময় স্থানীয়রা ছুটে এসে সজীব হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাঈম সিদ্দিকী জানান, আহত মুকুল হোসেনের বুকে, হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)