ভূট্টার বাম্পার ফলনের আশাবাদী জীবননগরের চাষীরা

আপলোড তারিখঃ 2019-01-07 ইং
ভূট্টার বাম্পার ফলনের আশাবাদী জীবননগরের চাষীরা ছবির ক্যাপশন:
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ: জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় ভূট্টার বাম্পার ফলনের আশা করছেন চাষীরা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ও সঠিক সময়ে সার-কীটনাশক প্রয়োগ করা আর নিয়মিত পরিচর্যা করায় এবার ভূট্টার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন উপজেলার ভূট্টা চাষিরা। আমনের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা অধিকাংশ জমিতে ভুট্টার চাষবাদ করছেন। সরেজমিনে দেখা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর, গঙ্গাদাশপুর, কয়া, বেনীপুর, ধান্যখোলা, মেদিনীপুর, হরিহরনগর গ্রামের মাঠগুলো ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে ভুট্টার চাষাবাদ করা হয়েছে। প্রতিটি ভুট্টার গাছগুলো খুব সুন্দরভাবে পরিপুষ্ট হয়েছে। ইতোমধ্যেই ভুট্টা গাছে ভুট্টা ধরা শুরু হয়েছে। যা দেখে ভুট্টা চাষিদের মনে আশার আলো দেখা দিয়েছে। সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের রহিম মিয়া জানান, এ বছর তিনি ৪বিঘা জমিতে ভুট্টা চাষাবাদ করেছে। ফলনও বেশ ভালো হয়েছে। আশা করেন খরচ খরচাবাদ দিয়ে এ বছর ভুট্টা চাষে লাভবান হবো। একই ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের কৃষক জিয়ারুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় প্রতিটি ভুট্টা গাছে বেশ ভালো ফলন ধরেছে। এ বছর ভুট্টা চাষে লাভবান হবো বলে আশা করি। কয়া গ্রামের কৃষক শরিফুল ইসলাম জানান, অল্প সময়ে স্বল্প খরচে ভুট্টা চাষাবাদ করতে পারায় কৃষকরা বর্তমানে ভুট্টা চাষে ঝুকে পড়েছেন। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানান, প্রতি বছরের ন্যায় এ বছরেও উপজেলার বিভিন্ন স্থানে ভুট্টা চাষ হয়েছে। তা ছাড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গ্রামে গ্রামে যেয়ে ভুট্টাচাষে কৃষকদের যথাযথ পরামর্শ দেওয়া হয়েছে। তাই এবার উপজেলায় এ বছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)