ছবির ক্যাপশন:
কাজের উদ্বোধন করলেন মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের সিএন্ডবি পাড়ায় হাইড্রেনের উপর টাইলস’র ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে স্থানীয় সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও পৌর পরিষদের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌর শহরের শোভাবর্ধন ও পথচারীদের জন্য নিরাপদ চলার পথ সৃষ্টির লক্ষে হাইড্রেনের উপর ফুটপাত নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে পৌর এলাকার ১নং পানির ট্যাংক থেকে সড়ক ও জনপথ (সিএন্ডবি) অফিস পর্যন্ত ১ হাজার ১০০ মিটার হাইড্রেনের উপর পার্কিং টাইলস বসানো হচ্ছে। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (ইউজিআইআইপি-৩) প্রকল্পের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। পরবর্তীতে শহরের আরও গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত নির্মাণ করা হবে।
এ সময় চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর কমিশনার জাহাঙ্গীর আলম, শাহিনা আক্তার (রুবী), পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি শরীফ হোসেন দুদু, হাজী আফসার আলী, আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
