আলমডাঙ্গায় আ.লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের

আপলোড তারিখঃ 2019-01-06 ইং
আলমডাঙ্গায় আ.লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের ছবির ক্যাপশন:
রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল ও চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে মন্ত্রী করার দাবিতে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে আলমডাঙ্গার আওয়ামী লীগ নেতা ও ফ্রি চিকিৎসা সেবা প্রদানের উদ্যোক্তা আনিসুজ্জামান মল্লিকের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ শমসের মল্লিক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আলহাজ আব্দুল বারি মল্লিক, হামিদুর রহমান মল্লিক, আলহাজ শেখ আবু জাফর, ব্যবসায়ী মজিবর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আতিয়ার রহমান মল্লিক, নাজমুল হাসান মল্লিক, চুয়াডাঙ্গা জেলা মৎসজীবি লীগের আহবায়ক শাহাবুল হক, আওয়ামী লীগ নেতা ঝন্টু বিশ^াস, মহাম্মদ আলী, সাবেক ছাত্র নেতা আবুল কাশেম, মনিরুজ্জামান মনি, রেজাউল ইসলাম, কামরুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, আবু তাহের, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, কামরুজ্জামান মন্টু, সাইফুল ইসলাম নাজিম উদ্দিন মোল্লা, ওলিউল্লাহ, শিলকন জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য লিমন মল্লিক, উজ্জল মিয়া, আব্দুল খালেক প্রমুখ। সভায় জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারকে মন্ত্রী করার জন্য জোর দাবি জানানো হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সোনা মিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)