ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা হাই রোডের বাসিন্দা সাবেক শিক্ষক আবু খায়ের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ---রাজিউন)। গতকাল শনিবার বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। আলমডাঙ্গার হারদী ইউনিয়নের বামানগর গ্রামের মরহুম আইনদ্দীন বিশ^াসের ছেলে আবু খায়ের বেলগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে চাকরিরত অবস্থায় গত ৪ মাস আগে অবসরে যান। তিনি আলমডাঙ্গার হাইরোডে সংলগ্ন বাড়িতে বসবাস করা অবস্থায় শনিবার বিকেলে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদে আলমডাঙ্গার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দসহ সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ রোববার আলমডাঙ্গা দারুস সালাম প্রাঙ্গনে আবু খায়েরের নামাজের জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
