ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের মুক্তিযুদ্ধকালীন গেরিলা বাহিনীর সদস্য

আপলোড তারিখঃ 2019-01-06 ইং
ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের মুক্তিযুদ্ধকালীন গেরিলা বাহিনীর সদস্য ছবির ক্যাপশন:
শংচন্দ্রের সাবেক ইউপি সদস্য আজম আলীর ইন্তেকাল নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শংকরচন্দ্র গ্রামের সাবেক ইউপি সদস্য আজম আলী (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি......রাজিউন)। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে শংকরচন্দ্র গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন। এক সময় তিনি ইউপি সদস্যও ছিলেন। জীবদ্দশায় নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহান স্বাধিনতা যুদ্ধে তিনি ন্যাপ-কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর হয়ে মুক্তিযুদ্ধও করেছিলেন। যদিও বিভিন্ন কারণে এখনো তা গেজেটভুক্ত স্বীকৃতি পায়নি। এদিকে তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা সংসদ, ক্ষেতমজুর সমিতি ও কৃষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখাসহ বিভিন্ন সংগঠন ও মহল শোক জানিয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় নামাজের জানাযা শেষে শংকরচন্দ্র সামাজিক কবরস্থানে তার দাফনকার্য করা হয়। এদিকে এর আগে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা ও ডিঙ্গেদহ শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় ও তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি প্রবীণ বাম রাজনৈতিক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, জেলা ওয়ার্কাস পার্টির সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, আ.লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সহ-সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, শংকরচন্দ্র ইউপি সদস্য শওকত আলী, উদীচী ডিঙ্গেদহ শাখার সভাপতি আব্দুল হান্নান, উদীচী চুয়াডাঙ্গার আদিল হোসেন, আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি শাওন কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)