নিজস্ব প্রতিবেদক: দর্শনায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৩টি ভারতীয় শাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এ শাল উদ্ধার করা হয়। জানা গেছে, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ২৩টি ভারতীয় শাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬৯ হাজার টাকা। উদ্ধারকৃত শাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
