প্রধানমন্ত্রীর সাথে এমপি খোকনের সৌজন্য সাক্ষাত

আপলোড তারিখঃ 2019-01-06 ইং
প্রধানমন্ত্রীর সাথে এমপি খোকনের সৌজন্য সাক্ষাত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মেহেরপুর-২ আসনের নবনির্বাচিত এমপি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামান খোকন। গতকাল শনিবার সকালে গণভবনে সাক্ষাতের সময়ে খুব অন্তরঙ্গভাবে সুন্দর সাবলীল ভাষায় প্রধানমন্ত্রীকে গাংনীর বিভিন্ন বিষয় তুলে ধরেন সাহিদুজামান খোকন। এমপি খোকন গাংনীর তৃণমুল মানুষের চাওয়া-পাওয়ার কথা বলেন, অবহেলিত ও অনুন্নত গাংনীবাসীকে তিনি যে আধুনিক ও উন্নয়নের গাংনী গড়ার স্বপ্ন দেখিয়েছেন সে বিষয়টিও তুলে ধরেন। এসময় প্রধানমন্ত্রী সাহিদুজামান খোকনকে আশ্বস্ত করে বলেন, ঐতিহাসিক মুজিবনগর তথা মেহেরপুর জেলার একটি উপজেলা গাংনী। সেই গাংনী আসনটি দীর্ঘদিন ধরে আমাদের নৌকার প্রতিনিধি ছিলো না। তাই উন্নয়নও করতে পারিনি। এবার নৌকার জয় হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আমি প্রধানমন্ত্রী তাই আমি নিজে গাংনী উপজেলাটি যাতে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা যায় তার জন্য যা যা করার দরকার আমি করব। এসময় সাহিদুজামান খোকন নৌকার কান্ডারী হিসেবে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)