ঝিনাইদহে স্কুলছাত্রকে শ্বাষরোধে হত্যা!

আপলোড তারিখঃ 2019-01-05 ইং
ঝিনাইদহে স্কুলছাত্রকে শ্বাষরোধে হত্যা! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে বিল্লাল হোসেন (৯) নামে এক স্কুলছাত্রকে শ্বাষরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গতকাল শুক্রবার সকালে ওই গ্রামের একটি কলবাগানের ভিতর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তৃতীয় শ্রেণীর ছাত্র নিহত বিল্লাাল হোসেন ওই গ্রামের সহিদুল ইসলাম শেখের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, বিল্লাল হোসেন বৃহস্পতিবার সন্ধ্যার থেকে নিখোঁজ ছিল। অনেক স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে হতাশ হয় স্বজনরা। শুক্রবার সকালে গ্রামের একটি কলাবাগানের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। নিহতের গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তদন্ত শেষে তা জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)