টোটন জোয়ার্দ্দার ও ইসলাম রকিবকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2019-01-05 ইং
টোটন জোয়ার্দ্দার ও ইসলাম রকিবকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিদেক: চুয়াডাঙ্গা জাহানারা খাতুন ফাউন্ডেশনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও পরিচালক কাম কোচ ইসলাম রকিবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা হায়দার আলী প্যাভিলিয়নে হঠাৎ করেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন জাহানারা খাতুন ফাউন্ডেশনের পরিচালক জেলার শ্রেষ্ঠ জয়ীতা জাহানারা খাতুন। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র (১) একরামুল হক মুক্তা, প্যানেল মেয়র (২) রেজাউল করিম মুন্সী খোকন, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জামান আখতার। এছাড়া উপস্থিত ছিলেন জাহানারা খাতুন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মহিলা স্বেচ্ছা সেবকগন, পথশিশু বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা, অনাথ ও প্রতিবন্ধিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)